• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিক রিয়াজ হোসেন এর পিতার মৃত্যতে সাংসদ রিমন সহ বিভিন্ন মহলের শোক

মে 28, 2020

ডেস্ক রিপোর্টঃ ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক প্রবাসী সাংবাদিক, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, বেতাগী জনকল্যান সংগঠনের সাধারণ সম্পাদক ” এমডি রিয়াজ হোসেনের বাবা আবুমুছা গত মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে নিজ বাস ভবনে ব্রেইন ষ্টোক করে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক রিয়াজ হোসেন এর বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সাংসদ রিমন বলেন সাবেক ছাত্রনেতা আমার স্নেহভাজন রিয়াজ হোসেন এর বাবার মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। তিনি সার্বক্ষনিক বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে যোগাযোগ করেন।

এ ছাড়া ইতালিতে অবস্থানরত রিয়াজ হোসেন এর খোজঁ খবর নেন এবং সমবেদনা জানান। এ ছাড়াও শোক জানিয়েছে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি,পৌরমেয়র এবিএম গোলাম কবির,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান,বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ডিলার,বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু,বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাকির হোসাইন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, বেতাগী জনকল্যান সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম, বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি আদনান খালিদ মিথুন।

এ ছাড়া তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির জানাজায় অংশগ্রহন করে বলেন সাবেক ছাত্রনেতা রিয়াজ এর বাবার জানাজায় অংশগ্রহন করা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার দায়িত্ব। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। উল্লেখ দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে জানাজা অনুষ্ঠিত হয় এবং বুধবার সকাল নয়টায় দাফন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted