• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সবুজ পৃথিবী গড়বো আমরা

জুন 7, 2021
“সবুজ পৃথিবী গড়বো আমরা” বিশ্ব পরিবেশ দিবসে এই অঙ্গিকার নিয়ে ফরিদপুরে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান চত্ত্বরে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।
শনিবার (৫ জুন ২০২১) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয় চত্ত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম)।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নির্দেশনায় সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, ২নং যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত ও সদস্য আলী আজগর মানিক এর সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে ফরিদপুর জেনারেল হাসপাতাল, বায়তুল আমান ব্যাটালিয়ন আনসার ক্যাম্প চত্ত্বরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান যুবলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে যুবলীগের এই উদ্যোগ প্রসংশনীয়।
সমাজকে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য থেকে দুরে রাখতে যুবলীগের বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার , খান মোঃ শাহ সুলতান রাহাত, সদস্য আলী আজগর মানিক, শহর ও কোতয়ালী যুবলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান শুভ, মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল, মোঃ মাহফুজার রহমান, সিফাত ইবনে হুদা, আফফান জুবায়ের অতনু প্রমুখ।
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments