সখীপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিতবাদল হোসাইন সখীপুরঃ-
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সখীপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন।
এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সখীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে ১৯৭৫ সালের ১৫আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান,
সহ সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি নাজমুল হুদা মাস্টার , সাধারণ সম্পাদক শাহ আলম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এইচ ওয়ারেজ, খলিলুর রহমান আপেল, পৌর যুবলীগ সাঃ সম্পাদক জাকির হোসেন রাজু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলমাস আজাদ প্রমুখ। এছাড়াও পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
