• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মারপিটের মামলায় দুইজন গ্রেফতার

ডিসে. 8, 2021
ছবিঃ- সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আহত আঃ রহিম।

 

সখীপুরে মারপিটের মামলায় দুইজন গ্রেফতার

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আ.রহিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা এক লাখ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(০৭ডিসেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে। গুরুতর আহত আ.রহিম নেরগাছ চালা এলাকার মৃত মঙ্গলের ছেলে এবং ওই ওয়ার্ডে বিগত ইউপি নির্বাচনে সামান্য ভোটে সে পরাজিত হয়েছে।
আহত আ.রহিমের ভাতিজা মনির জানায়, পূর্ব পরিকল্পিতভাবে নয়াপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দূর্বৃত্তরা আ.রহিমের মোটর সাইকেল থামিয়ে তার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে এক লাখ পাঁচ হাজার টাকা,স্বর্নের চেইন,আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার  ডাকচিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার দিন আহতের বড় ভাই মহর আলী বাদী হয়ে দুইজনকে আসামী করে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ উপজেলার ভুগলিচালা গ্রামের সিরাজ আলীর ছেলে হামিদ মিয়া(৩৫) ও তুলা মিয়ার ছেলে আমিনুল ইসলাম(৩০) এই দুইজনকে গ্রেফতার করে বুধবার(০৮ডিসেম্বর)টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)একে সাইদুল হক ভূইয়া বলেন,থানায় মামলা হয়েছে,দুইজন আসামী গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments