সখীপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরন
“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে ধান মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়। সোমবার দুপুর ২ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ধান মাড়াইয়ের দুটি যন্ত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
এসময় আরো উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাংবাদিক ফজলুল হক বাপ্পা প্রমুখ।
