সখীপুরে ব্যক্তি উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে ব্যক্তি উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে এসবের আয়োজন করেন নবগঠিত ৯ নং রাজাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মো. বারেক মিয়া। এতে ওই এলাকার বিভিন্ন পেশা শ্রেণির প্রায় এক হাজার লোকের সমাগম ঘটে।
ইফতার মাহফিলের সময় প্রভাষক আব্দুল লতিফ, প্রভাষক সাইফুল্লাহ সিদ্দিকী, মৌলানা হারুন অর রশিদ, সামান পাগলা মাজারের গদীনিশী মো. ফরহাদ পাগলা, সাইফুল ইসলাম, সোলায়মান খান প্রমুখ বক্তব্য করেন। তার আগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খান, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মোনছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোমিন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা মৃত. সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মৃত বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মৃত. রফিকুল ভুইয়াকে সম্মাননা দেয়া হয়।
