সখীপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রুহুল আমিন মুকুল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিমুদ্দিন আশিক , জুনিয়র কনসালটেন্ট ডা. শাহীনুর আলম, ডা. ফারদিন রুবায়েত রাজিব, ডা. রেজওয়ানা আঁখি, ডা. রেজওয়ানা রিফাত সহ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
