
বাদল হোসাইনঃ- টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভয়ে বর ও কনে গৃহবন্দীর খবর পাওয়া গেছে। উপজেলার কীর্ত্তণ খোলা গ্রামের প্রবাসী হযরত আলীর ছেলে হাসান মিয়া গত শনিবার উপজেলার ঘেচুয়া গ্রামে এক স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে করেন। এ ঘটনা ছড়িয়ে পড়ার ভয়ে বাড়ির গেটে দিনরাত তাল দিয়ে রাখেন বাল্য বিয়ের অভিযুক্ত হাসানের পরিবার।
স্থানীয়রা জানান , গত কয়েকদিন ধরে ওই বাড়ির কোন লোকজনকে বাহিরে দেখা যায় না। আমরা প্রতিবেশী হলেও ওই বাড়িতে গেলে গেটের ভিতর থেকে কথা বলে। তারা খুলে না। কারণ জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করে।
স্থানীয় ইউপি সদস্য ময়না মিয়া বলেন, ছেলেটি মাদকসেবী । কিছুদিন পূর্বে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে পুলিশ গ্রেফতার করেছিল। ওই পরিবারের সঙ্গে স্থানীয় প্রতিবেশীদের সাথে সর্ম্পক ভালো নয়। এ বিষয়ে আর কোন তথ্য আমার জানা নেই।
সখীপুরে বাল্যবিয়ে
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
