• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রবাসি কল্যান সংস্থার ত্রান সামগ্রী বিতরন

মে 7, 2020

করোনায় লকডাউনে হতদরিদ্রদের মাঝে সখীপুরে প্রবাসি কল্যান সংস্থার ত্রান সামগ্রী বিতরন

রঞ্জু আহমেদ:
টাংগাইল- সখীপুর উপজেলার প্রবাসিরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন।কেউ কেউ বিদেশের মাটিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব লক ডাউন।বাংলাদেশও যেন একই ধারায় নিয়ন্ত্রিত। ব্যতিক্রম কিছুই না।শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আজ খাদ্য সংকট। কিছু দিন আগেও প্রবাসিদের নিয়ে ট্রল করেছেন বাংলাদেশের অনেক মানুষ। প্রবাসিদের কাছে মাল বিক্রি করবে না দোকানদার সাইনবোর্ড লাগিয়েছেন।প্রবাসিরা সব কিছু ভুলে গিয়ে কর্মহীন হয়ে পড়া,নিম্ন আয়ের মানুষ, হত দরিদ্রদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭শত পরিবারের মাঝে প্রতি প্যাকেটে চাল,আলু,ছুলা বুট, দুধ, সেমাই,চিনি ও মাস্ক বিতরন করেন সখীপুর প্রবাসি কল্যান সংস্থা।
সখীপুর পৌরসভায় ৩শত প্যাকের,বাকি ৪শত প্যাকেট বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিতরন করা হবে আজ বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার এই তিন দিনে বিতরন কাজ শেষ হবে জানিয়েছেন ফুড বাস্কেট বিতরণের দায়িত্বে থাকা সংগঠনের সিনিয়র সদস্য ব্রুনাই প্রবাসী বাদল হোসেন,

আজ বৃহস্পতিবার(৭ই মে) সকালে শামীম টাওয়ারের ২য় তলায় সখীপুর প্রবাসি কল্যান সংস্থার প্রধান কার্য্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।সে সময় উপস্থিত ছিলেন,সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ, সংগঠনের সদস্য ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন, কামরুল হাসান সুজন,নজরুল ইসলাম প্রমুখ।

সখীপুর প্রবাসী কল্যাণ সংস্থার
সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রতিনিধিকে বলেন, আমাদের সংগঠনের সদস্যরা (প্রবাসী ভাইয়েরা) খাদ্য সামগ্রী বিতরণে নগদ অর্থ প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাঁদেরকে সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সখীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ও শামীম টাওয়ারের স্বত্বাধিকারী শামীম আল মামুন প্রতিনিধিকে বলেন, আমরা সখীপুরের হতদরিদ্র পরিবারেরর মানুষগুলোর সুখে, দুঃখে, বিপদে, আপদে পাশে থাকার জন্য সখীপুর প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেছি। আমরা প্রবাসীরা সংগঠনের মাধ্যমে মানব কল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও ভূমিকা রাখতে চাই। আমাদের খাদ্য সামগ্রী বিতরণের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা আসন্ন ঈদকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে কাজ শুরু করেছি যাতে করে আরও বেশি সংখ্যক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারি। কেননা করোনা ভাইরাস এর প্রভাবে শ্রমজীবী মানুষগুলোর দৈনিক রোজগারের পথ একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম অভাব অনটনের মধ্যে জীবন যাপন করছে। আমাদের সংগঠনের যে সকল সদস্যরা আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন তাদের সকলেকে সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সখীপুর পৌরসভার কৃতি সন্তান ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি প্রবাসি সংগঠনের সদস্য রঞ্জু আহমেদকে জানিয়েছেন আমাদের প্রবাসি কল্যান সংস্থার একটু প্রচেষ্টায় পবিত্র মাহে রমজানে অন্তত ৭শত হত দরিদ্র পরিবারের মাঝে হাসি ফুটলো। ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান মানুষগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments