• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রতিমা ভাংচুর ও নিপীড়নের বিচার চেয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

সেপ্টে. 27, 2021

সখীপুরে প্রতিমা ভাংচুর ও নিপীড়নের বিচার চেয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-
টাঙ্গাইলের সখীপুরে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নিঃশর্ত মুক্তির দাবি, প্রতিমা ভাংচুর ও নির্যাতন নিপীড়নের বিচার চেয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সখীপুর উপজেলা শাখার ব্যানারে প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে সখীপুর উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এসময় পূজা উদযাপন পরিষদ সখীপুর উপজেলা শাখার সভাপতি অমর চন্দ্র সরকার বলেন,সারা বাংলাদেশের পূজা উদযাপন কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সারা দেশের কোথাও কোনো প্রতিমা ভাংচুর,নির্যাতনসহ সহিংসতামুলক কর্মকাণ্ড আশা করি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাই আমাদের শারদীয় দূর্গা পুজাসহ বছরের সকল পূজা অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সরকারের সার্বিক সহযোগিতা কামনা করি।

অন্যান্যদের মধ্যে এসময় পূজা উদযাপন পরিষদ সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অখিল প্রিয় সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবিন কুমার বর্মন,তক্তারচালা কামারপাড়া জয় দুর্গা মন্দিরের সভাপতি প্রশান্ত কুমার সরকার,খুশী মোহন বর্মন সহ সখীপুর উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি -সম্পাদকসহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments