• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ইউপি সচিবকে এক বছরের কারাদন্ড

ডিসে. 7, 2021

সখীপুরে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ইউপি সচিবকে এক বছরের কারাদন্ড

“বাদল হোসাইন সখীপুর”
নারী গ্রামপুলিশকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সচিবের নাম মো. মোশারফ হোসেন (৪২)। তিনি ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক। তিনি বর্তমানে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত। তাঁর বাড়ি মির্জাপুরে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে মোশারফ একটি মেয়েকে ইউনিয়ন পরিষদের দোতলার একটি কক্ষ ঝাড়ু দিতে ডেকে পাঠান।

এ সুযোগে সচিবও ওই কক্ষে ঢুকেন এবং মেয়েটিকে পিছন দিক থেকে ঝাপটে ধরেন। সেখানে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে মেয়েটি তাঁর কক্ষ থেকে বের হয়ে নিচ তলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে বিচার চান। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে জানালে ইউএনও ঘটনাস্থলে এসে সত্যতা পান।
মোশাররফ মেয়েটিকে নানা সময়ে উত্ত্যক্ত করেছেন ও আজ তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী আজ সন্ধ্যায় বলেন, দোষ স্বীকার করায় ওই ইউপি সচিবকে ৩৫৪ ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments