• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

এপ্রিল 11, 2022

সখীপুরে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার ইফতারের পর বয়ে যাওয়া মাঝারি ঝড়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা শাহাবুদ্দিনের স্ত্রী আছাতন নেছা উপজেলার কালিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ কিসমত আলীর মাতা।
জানা যায় প্রচন্ড ঝড়ের সময় বাতাসে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়লে ঘরের নিচে চাপা পড়ে তিনি মারা যান।
ঝড়ের সময় সেই ঘরে বৃদ্ধা একা ছিলেন।বৃদ্ধার স্বামী শাহাবুদ্দিন মুদি দোকানদার ঝড়ের সময় বাজারের দোকানে ছিলেন।পরিবার সুত্রে জানা যায় আজ সোমবার সকালে পারিবারিক কবরস্থানে বৃদ্ধার লাশ দাফন করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments