সখীপুরে জাতীয় শোক দিবসে মিলাদ ও এতিমদের মাঝে তবারক বিতরণ করেন মেয়র হানিফ
বাদল হোসাইন সখীপুর:-
১৫ আগস্ট
জাতীয় শোক দিবস।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জামতলা মসজিদে বাদ জোহরে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম এর সভাপতিত্বে এসময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আ’লীগের সদস্য ও সখীপুর পৌর সভার তিন বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ উপস্থিত ছিলেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে ১৫ আগস্টের ভয়াবহতা তুলে ধরে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এছাড়াও তিনি জামাত বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান।
তার বক্তব্যের এক পর্যায়ে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর-বাসাইল এর বর্তমান সংসদ সদস্য ভিপি জোয়াহেরুল ইসলামের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠান শেষে মেয়র মহোদয় নিজ হাতে এতিমখানায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করেন।
জানা যায়, মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে শুভেচ্ছা বিনিময় এবং সখীপুর উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতীকীতে পুষ্প অর্পণ ও পরে আ’লীগ পার্টি অফিসে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা বছির ডিলার,৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন,সেচ্ছাসেবক লীগের নেতা অন্তর আহম্মেদ সহ স্থানীয় জনসাধারণ সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
