সখীপুরে জাতীয় বীমা দিবস পালিত
“বাদল হোসাইন সখীপুর”
“বীমা’য় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ‘জাতীয় বীমা দিবস’ পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১লা মার্চ) সকাল ১০টায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সখীপুর শাখা জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালীর আয়োজন করে।
র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ও বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালীটি উপজেলার ফোয়ারা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের সাথে মতবিনিময় শেষে র্যালীর সমাপ্তি ঘোষণা করেন।
