• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছোট চওনা সঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা 

মার্চ 13, 2023

সখীপুরে ছোট চওনা সঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার(১৩ মার্চ) বেলা ১১ টায় ছোচচওনা সঃপ্রাঃবিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আসলাম পারছে সবুজের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শহীদুল ইসলাম,জাহারা বেগম, জাকির হোসেন, সাইফুল ইসলাম সাইফ,নাজমুল হুদা,মাহবুব,সহ ছোট চওনা সঃপ্রাঃ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক, সহকারী শিক্ষক, সাহিদা পারভীন, সাথী আক্তার, সোহেল রানা, সাবিহা আক্তার লিমা, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন ইউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মোঃ আমিনুল হককে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী মানপত্র,সম্মানী ক্রেষ্ট প্রধান করা হয়।
জানা যায়, ০১ কাকড়াজান ক্লাস্টারে ৩১ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও সুনাম ছিল এক নম্বরে,তা কেবল বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক ছিলেন বলেই সম্ভব হয়েছে এমন মন্তব্য করে বক্তরা তাদের বক্তব্যে তুলে ধরেন।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও আদর্শিক শিক্ষক ছিলেন এজন্যই এলাকাবাসী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীর ভালোবাসায় স্নিগ্ধ হতে পেরে নিজেকে গর্বিত শিক্ষক হিসেবে এ বিদায় সংবর্ধনার মাধ্যমে চাকরি জীবনের ইতি টেনে অবসরে গেলেন ছোট চওনা সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted