• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জানু. 4, 2022

সখীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাদল হোসাইন সখীপুর
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সখীপুর ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সখীপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার ৪ জানুয়ারী বিকেল ৪ঘটিকায় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন।
র‍্যালীটি সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সরক প্রদক্ষিন শেষে, আওয়ামীলীগ পার্টি অফিসে র‍্যালিটি শেষ হয়।সেখানে কেক কাটা হয়।তার পর সখীপুর মোকতার ফোয়ারা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সেখানে উপস্হিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সখীপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান,
উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহআলম সাজু,
সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, উপজেলা ছাত্রলীগে সভাপতি শরীফুল ইসলাম শরীফ,সাধারণ সম্পাদক রাসেল আল মামুন,
আরো উপস্হিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments