• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে গৃহবধূর আত্মহত্যা

নভে. 27, 2021

সখীপুরে গৃহবধূর আত্মহত্যা

বাদল হোসাইন সখীপুরঃ-টাংগাইলের সখীপুরে ইছম আক্তার নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্বামীর কাছে প্রসাধনীর বায়না করে না পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। স্বজনদের দাবি বৃহস্পতিবার উপজেলার বাজাইল উত্তরপাড়া গ্রামের বাড়িতে ইছম বিষ পান করেন। পরে ঘরের দরােজা ভেঙ্গে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় রাতেই সখীপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে বাজাইল গ্রামের কাঠমিস্ত্রি রওশন মিয়ার (২৬) সঙ্গে পাশের কালিয়াকৈর উপজেলার সােনাতুলা গ্রামের ইছম আক্তারের (১৯) বিয়ে হয়। ইছম বিভিন্ন সময় তার স্বামীর কাছে দামি কাপড় ও প্রসাধনী সামগ্রী কিনে দিতে বায়না ধরতেন।
কিন্তু অধিকাংশ সময়ই রওশনের পক্ষেএ আবদার রাখা সম্ভব হতাে না। এ কারণে ইছম অভিমান করতেন।
সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইছম তার স্বামী রওশনের কাছে আবার দামি প্রসাধন সামগ্রী কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু রওশন তাঁর কাছে টাকা নেই বলে বাড়ি থেকে বের হয়ে যান।পরে মােবাইল ফোনে তাঁকে জানানাে হয়, ইছম নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছেন। রওশন দ্রুত বাড়ি ফিরে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ইছম বিষপান করে মেঝেতে পড়ে আছেন।
এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই ইছমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সখীপুর থানার উপপরিদর্শক(এসআই) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments