
সখীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
বাদল হোসাইন সখীপুরঃ- টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। রবিবার ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সকাল ১১ টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর এলাকায় এসে থামে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সখীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জাহানারা লুৎফা আনোয়ার, সখীপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, আহমেদ শফি, খান রফিক, আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ বশির উদ্দিন আশিক, সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমেদ,সম্পাদক সোহেল রজত, শাফায়েত শিশির প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- আমরা সখীপুর উপজেলার প্রত্যেকটি পরিবারে একজন করে সেচ্ছাসেবক তৈরি করতে চাই,সখীপুরের কোন অসহায় মানুষ যাতে,অন্ন, বস্ত্র, চিকিৎসার অভাবে মারা না যায়।আমাদের প্রচেষ্টা চলমান, ইনশাআল্লাহ আমরা সফল হবো।
