• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার 

জানু. 5, 2022

সখীপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে হাত-পা ও মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার কালমেঘা বাটাজোড়ের সীমান্তবর্তী এলাকার পাবতার খালে ভেসে উঠে এ লাশ। সংবাদ পেয়ে সে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী একটি খালে ভেসে উঠা লাশের মতো দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনা স্থলে যায় পুলিশ।

এ সময় হাত, পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। লাশের পাশেই ছিলো কাপনের কাপড়। আশপাশে লাশের আর কোন অংশ পাওয়া যায়নি।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. সাইদুল হক ভূঁইয়া বলেন, গলে যাওয়ায় কারণে লাশটা ছেলে নাকি মেয়ে কিছুই শনাক্ত করা যায়নি।

ডিএনএ টেস্ট করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments