সখীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্যেকু বিনষ্ট ও ৫০হাজার টাকা জরিমানা

বাদল হোসাইনঃ-
সখীপুর উপজেলার বহেড়াতৈল গ্রামের ডাবাইল এলাকায় ২০শে নভেম্বর শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ডাবাইল গ্রামে পাহাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে একটি ভেকু বিনষ্ট করা হয়। এসময় ভেকুর কাজে সহযােগিতা করায় ওই এলাকার কামাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)ও হা-মীম তাবাসসুম প্রভা জানান, বালু মহল ও ব্যবস্থাপনা আইনে এ দন্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকে।
