সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ- মঙ্গলবার (৫অক্টোবর) সকাল ১০টায় সখীপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের মৃত মালেক মুন্সীর ছেলে মোঃ মোস্তফা উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমরা বংশ পরস্পরায় শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি।
মোঃ ফরিদ পিতা ইউসুফ আলী গত ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখসহ অন্যান্য তারিখে সংবাদ সম্মেলন করে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় মিথ্যা,বানোয়াট,উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রতারনামূলক সংবাদ অপপ্রচার করে আমাদের বিরুদ্ধে প্রপাকান্ড চালাচ্ছে। এছাড়াও ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেছে। আমার বাবা মৃত মালেক মুন্সি কর্তৃক আমাদের পূর্ব পুরুষ বান্দু সিকদারের জোতে বিভিন্ন দলিলে ২৯৪ শতাংশ জমি ক্রয়করাসহ উত্তরাধিকার,হেবামূলে মালিক হয়ে সি-এস ও আর-এস মূলে সর্বশেষ বি-এস খতিয়ানে ৭৬৮ ও ৭৫৬ বলে আমরা বসবাস ও ভোগদখল করে আসছি তাও প্রায় ১২০ বছর পূর্বহতে। মোঃ ফরিদ পিতা ইউসুফ আলী গং কর্তৃক কোন ধরনের মালিকানা দলিল, খতিয়ান ব্যতিরেখে কতিপয় স্বার্থান্বেষী লোকের প্ররোচনা ও ইন্ধনে দীর্ঘদিন যাবত পেশিশক্তি প্রয়োগ করে জমির মালিকানা দাবি করছে। আসলে তাদের পূর্ব পুরুষরা জমি জমা বিক্রি করে চলে গেছে তাও প্রায় ১০০ বছর পূর্বে। তারা অযথা আমাদের জমির উপর আসিয়া জমি জবর দখলসহ জান মালের ক্ষতি করার মানসে বিভিন্ন লোকজন নিয়ে মোটর সাইকেল শোডাউন করে আমাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
মূলত তারা কোন জমিই পায় না। মোস্তফা বলেন- আমরা সর্বদা আইনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল। তাই ফরিদ গংরা নানা ভাবে আমাদেরকে হয়রানীমূলক মিথ্যা প্রতারনামূলক তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় দরখাস্ত করে আমাদের সম্মান হানী করছে। তাই আমি আপনাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সত্যকে সত্য বলে এবং মিথ্যা প্রচারনা ও প্রপাকান্ডের হাত হতে আমাদের রক্ষা করুন। এ সময় এলাকার বয়োজেষ্ঠ ব্যক্তি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক,হাফিজ উদ্দিন,আ.মান্নান উপস্থিত ছিলেন
