• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সেপ্টে. 9, 2021

সখীপুর প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এ সময় প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন খেলা আয়োজক কমিটির আহবায়ক টাইগার নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহি কর্মকর্তা চিত্রা শিকারী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, অধ্যক্ষ রফিক-ই রাসেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন খেলা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ডালিম, টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও মেসার্স তিন ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ । এ খেলায় ধলেশ্বরী একাদশকে ২-৩ গোলে হারিয়ে বুড়িগঙ্গা একাদশ বিজয়ী হয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments