সখীপুর পৌরসভায় কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন

বাদল হোসাইনঃ-
করোনাভাইরাসের প্রভাবে আতঙ্কিত বাংলাদেশ। নিম্ন আয়ের মানুষ গুলো ভুগছে খাদ্য সংকটে।এই সংকট কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জাতীয় সংকট মোকাবেলায় সখীপুর পৌরসভার পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের কর্মহীন হতদরিদ্র শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪০টি স’মিল শ্রমিক ও ৬০টি শীল পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, ১কেজি আলু ও ১কেজি পেঁয়াজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভা চত্বর, গ্যাস চৌরাস্তা, মুজিব কলেজ মোড় ও সৃষ্টিসংঘ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। আজ শনিবার (২ই- মে) সকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌরসভা কার্যালয় থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর জাহিদুল ইসলাম, এখলাস ও শফি প্রমুখ।
সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন,পৌরসভায় বসবাসরত কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ, হতদরিদ্র সকলেই পর্যায় ক্রমে সরকারের বরাদ্দ কৃত অর্থে ত্রান সামগ্রী পাচ্ছে। তার পরও যদি ভুলবসতে কেউ বাদ পড়ে থাকেন আমি জানা মাত্র ত্রান সামগ্রী পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
কয়েক জন পৌরসভায় বসবাসরত দরিদ্র লোকের সাথে কথা বলে জানা যায়, পৌরসভা থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে তারা কয়েক দফায় সহায়তা পেয়েছেন।সহায়তা পেয়ে তারা খুব ভাল আছেন।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন মেয়র মহোদয়ের অক্লান্ত পরিশ্রম আর ত্রান সামগ্রী বিতরনকে সাধুবাদ জানিয়েছেন।
