• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর পৌর এলাকায় যুক্ত হলো দুটি কাঁচাবাজার

এপ্রিল 19, 2020

সখীপুর পৌর এলাকায় যুক্ত হলো দুটি কাঁচাবাজার

সখীপুর টাংগাইল হতেঃ- আজ (১৯ এপ্রিল) রোববার থেকে সখীপুর পৌর এলাকায় যুক্ত হলো দুটি কাঁচাবাজার। একটি পৌরসভার ৪নং ওয়ার্ডের “সূর্যতরুন শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠ” এবং অপরটি হলো ৮নং ওয়ার্ডের কালিদাস সড়কের পাশে “আনারকলি” মাঠে।

জেলখানা মোড় ও গার্লস স্কুলের উত্তর পাশে উত্তরার (কানার মোড়) কাঁচাবাজার বসবে না। অন্যদিকে, সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠের কাঁচাবাজার ও গ্যাস চৌরাস্তার কাঁচাবাজার
আাগের নিয়মেই অব্যাহত থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে উপজলা প্রশাসন নতুন এ দুটি পৃথক কাঁচাবাজার বসানোর উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নে সখীপুর পৌরসভা ও সখীপুর থানা পুলিশ মাঠে নিয়মিত কাজ করবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা সকল প্রকার কাজ করে যাচ্ছি। সচেতনতাই পারে করো ভাইরাস থেকে বাঁচাতে।

সখীপুর পৌরসভায় আরো দুটি কাঁচাবাজার যুক্ত হওয়ায় ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন সহ সকল শ্রেনীর মানুষ সখীপুর উপজেলা প্রশাসন ও পৌর মেয়র কে সাধুবাদ জানিয়েছেন।
থানার ওসি মো. আমির হোসেন জানান, কাঁচাবাজার চলাকালে যানবাহন চলাচল ও জনসমাগম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা চলাচলে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম টহলে থাকবে।
ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে শাস্তিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments