• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘জিডিএন সাস্ট’ এর নতুন কমিটি গঠন

মার্চ 25, 2019

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘জিডিএন সাস্ট’ এর ৫ম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন সংগঠনটির ৪র্থ কমিটির সভাপতি সাইদুল ইসলাম(আইপিই ১৪-১৫)।

৫ম কমিটিতে পেট্রোলিয়াম ও খনি কৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ওয়াহিদুর রহমান মামুনকে সভাপতি ও ফুড ইঞ্জিনিয়ারিং ও চা প্রযুক্তির ৪র্থ বর্ষের ছাত্র  সাকিব আল মাহমুদকে সাধারণ সম্পাদক  ঘোষণা করা হয়।

কমিটিতে আরো আছেন জ্যেষ্ঠ  সহ-সভাপতি শাখাওয়াত হোসেন(এফইটি ১৫-১৬), সহ-সভাপতি(অনুষ্ঠান) সুধিন্দ্রনাথ বিশ্বাস(সিইই ১৫-১৬), সহ-সভাপতি(যোগাযোগ)খালেদা আক্তার আঞ্জু(পিএমই ১৫-১৬), কোষাধ্যক্ষ বেলাল হোসেন(এফইটি ১৫-১৬) , যুগ্ম- সাধারণ সম্পাদক নাফিসা রফিক(আইপিই ১৫-১৬), সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইমতিয়াজ ইমন(এমইই ১৬-১৭), সহকারী কোষাধ্যক্ষ সামিন সাইফ(পিএমই ১৬-১৭), সাংগঠনিক সম্পাদক জুবায়ের খান(এফইটি ১৬-১৭), দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ইমন(আইপিই ১৬-১৭), দক্ষতা বর্ধন সম্পাদক সনাতন সুশিল(আইপিই ১৬-১৭), বহিরাগত বিষয় সম্পাদক সামিয়া তারান্নুম(সিইই ১৬-১৭), শিক্ষা বিষয়ক সম্পাদক অনিক মজুমদার(সিইই ১৬-১৭), জনসম্পর্ক সম্পাদক সাব্বির আহমেদ(জিইই ১৬-১৭), আইটি ও পরিকল্পনা সম্পাদক সাইমুন বাশির(ইকো ১৬-১৭), মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক তৌফিক তুহিন(সিইই ১৬-১৭), সামাজিক উন্নয়ন সম্পাদক মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী(পিএমই ১৬-১৭), প্রকাশনা সম্পাদক এমডি জাওয়াদ(আইপিই ১৬-১৭), যোগাযোগ সম্পাদক আল আমিন সরকার(গণিত ১৬-১৭), সরবরাহ ব্যবস্থাপনা সম্পাদক জিলহাজ আল ইসলাম(পিএমই ১৬-১৭), মিডিয়া ও প্রচারণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান(পিএমই ১৬-১৭),  সহকারী সাংগঠনিক সম্পাদক পদে আছেন সাইফুর রহমান সচিব, এমডি সজিব ও হাফিজুর রহমান শিপার, সহকারী দপ্তর সম্পাদক জাকির হোসেন, সহকারী দক্ষতা বর্ধন সম্পাদক  হিমেল কিশোর বড়ুয়া ও ইসমাইল সিয়াম, সহকারী বহিরাগত সম্পাদক মুহতাসিম আহমেদ নাফি ও বনানি হুরে বন্নি, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক এমডি হাসানুজ্জামান হাসান, সহকারী জনসম্পর্ক সম্পাদক দিপ জয়তি দাস, সহকারী আইটি ও পরিকল্পনা সম্পাদক ইব্রাহিম প্রিন্স, সহকারী জনসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের হোসেন, সহকারী সামাজিক উন্নয়ন সম্পাদক ইসতিয়াক দিনার, সহকারী প্রকাশনা সম্পাদক নাজমুল হোসেন বাপ্পি ও এমডি বিপ্লব, সহকারী যোগাযোগ সম্পাদক রনি আহমেদ ও এমডি তানভীর আহমেদ রাফি, সহকারী সরবরাহ ব্যাবস্থাপনা সম্পাদক সৈকত রাকশিত ও মাসুম চৌধুরী, সহকারী মিডিয়া ও প্রচারণা সম্পাদক ওয়াজেফ মাহমুদ চৌধুরী ও প্রান্ত দাস এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন নাজিব হাসান,  আনিসুর রহমান তমাল ও এমডি আওয়াল মুহতাদি।

সংগঠনটির পূর্বের সভাপতি সাইদুল ইসলাম(আইপিই ১৪-১৫) নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন“ আশা করি, নতুন কমিটির সবাই এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং ক্যাম্পাসে যুগোপযোগী প্রোগ্রামের আয়োজন করবে”।

সংগঠনটির বর্তমান সভাপতি ওয়াহিদুর রহমান মামুন(পিএমই ১৫-১৬) বলেন “আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সফলভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।আশা করি জিডিএন সাস্ট ভবিষ্যতেও পূর্বের ধারা বজায় রেখে সাস্ট এবং সিলেটের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।”

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ২য় কমিটির সহ-সভাপতি তৌফিক রহমান ও 8র্থ কমিটির ২ জন সহ-সভপতি রেহেনা বেগম এবং ইফ্ফাত মেহজাবিন কামালি।

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী অতনু

(শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট)।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments