
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা-নগরকান্দার মাটি ও মানুষের নেত্রী শামা ওবায়েদ এর নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালথা উপজেলা বিএনপি এবং সকল অংগ সংগঠন।
বুধবার বিকাল ৪ টায় সালথা বাইপাস সড়কের তিন রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জাহিদুল হাসান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা, রাশেদ মাতুব্বর, এনায়েত হোসেন, আব্দুর রব, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, জেলা যুুবদলের যুগ্ন-সম্পাদক এ্যাড: আজিজুর রহমান লিটন, এ্যাড: সুজন ফকির, যুবদল নেতা, হাসান আরশাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, মো. শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, হাবিবুর রহমান হাবিব, ইয়াসিন বিশ্বাস, দাউদ ইব্রাহিম, সাদ্দাম হোসেন, খোকন মাতুব্বর, রাসেল হোসেন, হায়দার আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক মো. ইসরাইল হোসেন, শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মাহফুজুর রহমান শুভ, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, রাকিব হোসেন, সবুজ হোসেন, রাজীব, তানভীর, হাসিব, মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্তেও নগরকান্দা- সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে শামা আপার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
২৮ আগষ্ট ২০২৪
