• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোম মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি খলিল বন্দুকছি ও সাধারণ সম্পাদক আল মাহমুদ রফিক

জুলাই 31, 2024
Oplus_131072
রোম মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

রোম মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণায় নবনির্বাচিত সভাপতি খলিল বন্দুকছি ও সাধারণ সম্পাদক আল মাহমুদ রফিক ।

বর্ণাঢ্য আয়োজনে ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোম মহানগর আওয়ামী লীগের নয়া সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ নেন এবং তাদের অভিবাদন জানান।

কমিটি ঘোষণা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রতিনিধি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান।

এসময় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, হাদিউল ইসলাম হাদী, আবু তাহের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোম মহানগর আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি শেখ মামুন বক্তব্য রাখেন।

বক্তারা প্রত্যাশা করেন, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতালি আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে রোম মহানগর আওয়ামী।

এছাড়াও ইতালি আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ মুজিব আদর্শে সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইতালিতে আওয়ামী লীগকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ হোন রোম মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ।

উল্লেখ্য আলোচনা শুরুতে কোটা আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments