• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রাজবাড়ী সদর উপজেলায় ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক সেমিনার

মে 18, 2023
রাজবাড়ী সদর উপজেলায় (শহিদ ওহাবপুর) রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ‘‘ইকোলোজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ‘‘ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প-এর উদ্যোগে সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজবাড়ী সদর উপজেলার শহিদ ওহাবপুর ইউপি হলরুম কক্ষে এ সভা হয়। উপ-প্রকল্প টি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। সভায় বক্তব্য দেন এসডিসির মার্কেটিং ম্যানেজার কাজি শাকিব হাসান, ও সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ প্রকল্প-এর অন্যান্য কর্মকর্তা, উপজেলার সবজি ক্রেতা ও কৃষকগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং সবজি ক্রেতাগণ কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয়ের এবং কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। পাশাপাশি কৃষকগণ নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments