ইউরোপের সকল শাখায় মুজিবনগর দিবস পালনের আহবান জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
তারা বলেন, বাংলা ও বাঙালির ইতিহাসে মুজিব নগর দিবস ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন ১৭ এপ্রিল। একাত্তরের এই দিনে ততকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আ¤্রকাননে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য ইউরোপের সকল দেশের নেতা-কর্মীদের প্রতি আমরা আহবান জানাচ্ছি।
