ডেস্ক রিপোর্টঃ মাল্টা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান আজ শুক্রবার বিকেলে
মাল্টা বিমানবন্দরে এসে পৌছলে মাশিয়ার রহমান এবং আপেল আমিন কাউসারের নেতৃত্বে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অভ্যর্থনা জানায়।
এসময় তারা ইউরোপের এই দুই নেতাকে ফুলের শুভেচ্ছা জানান। উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত ।তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।
তারা দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার জন্য ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের প্রতিও
আহ্বান জানান ।
