• মঙ্গল. মে ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাল্টা আওয়ামী লী‌গের স‌ম্মেলনে ম‌শিয়ার সভাপ‌তি ও কাউসার সাধারন সম্পাদক নির্বা‌চিত

এপ্রিল 22, 2019
সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লীগ তা‌দের সাংগঠ‌নিক কার্যক্র‌মের প্রথম পদ‌ক্ষেপ মাল্টা আওয়ামী লী‌গের ত্রি বা‌র্ষিক স‌ম্মেলন সফল করার সম্পন্ন করার মধ্য‌দি‌য়ে  ইউরোপ প্রবাসী বাংলা‌দেশী‌দের দৃ‌ষ্টি আকর্ষ‌নে সক্ষম হ‌য়ে‌ছে।

সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লী‌গের সভাপ‌তি এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক ম‌জিবুর রহমানের এই প্রথম কার্যক্র‌মের উপর ইউরোপ আওয়ামী লী‌গের নেতা‌দের নজর ছিল।

নেতারা এই কাজ‌টি সফল ভা‌বেই সম্পন্ন ক‌রে‌ছেন।
‌দেশ‌টির গি‌জিরা শহ‌রের অ‌ভিজাত হো‌টে‌লের বলরু‌মে অনু‌ষ্ঠিত বর্ণাঢ্য এই স‌ম্মেল‌নে সভাপ‌তিত্ব ক‌রেন কাউসার ফজলু (আপেল আমিন), শা‌হিদুর রহমা‌নের সঞ্চলনায় প্রধান অ‌তি‌থি সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লী‌গের সভাপ‌তি এম নজরুল ইসলাম আনুষ্ঠা‌নিক ভা‌বে উদ্বোধন ক‌রেন। এসময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, সাধারন সম্পাদক ম‌জিবুর রহমান।

এছাড়াও স‌ম্মেল‌নে অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন  ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি হাজী মো: ইদ্রিস ফরাজী, সহ সভাপ‌তি জাহাঙ্গীর ফরাজী, সাংগঠ‌নিক সম্পাদক লুৎফর সরদার, ইতা‌লি আওয়ামী লীগ নেতা ম‌জিবর রহমান সরকার ছাড়াও স্থানীয় আওয়ামী লী‌গের ডা: এস বি দাশ, কাজিম আলী স্বপন, গাজী ফ‌য়েজ আহ‌ম্মেদ সহ আরও অ‌নে‌কে।

স‌ম্মেল‌নের দ্বিতীয় প‌র্বে সর্বসম্ম‌ত সিদ্ধা‌ন্তে ম‌শিয়ার রহমান‌কে সভাপ‌তি ও কাউসার ফজলুকে সাধারন সম্পাদক ক‌রে ২৭ সদস্য বি‌শিষ্ট এক‌টি ক‌মি‌টি গঠন করা হয়।
ক‌মি‌টির অন্যান্য কর্মকর্তারা হ‌লেন সহ-সভাপ‌তি কা‌জিম আলী স্বপন, জাকা‌রিয়া মু‌ন্সি, প্র‌ফেসর মো: শা‌হিদুর রহমান, শিমুল বড়ুয়া, শাহ নিজাম উদ্দিন ও আকবর দেওয়ান, যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হ‌ক, তপন ঘোষ ও মু‌ন্সি মোর‌শেদুল আহ‌মেদ, সাংগঠ‌নিক সম্পাদক গাজী ফ‌য়েজ আহ‌মেদ, রা‌জিব দাশ, ত‌রিকুল ইসলাম সুজন, আশরাফুল আলম ও নূরুন নবী মিথুন, আইন বিষয়ক সম্পাদক কা‌বির সিকদার, দপ্তর সম্পাদক একে আজাদ, সহ-দপ্তর শ‌ফিকুল ইসলাম, প্রচারনসম্পাদক শ‌হিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল আমিন, সহ-‌কোষাধ্যক্ষ প্রদীপ দাস। এছাড়াও উপ‌দেষ্ঠা প‌রিষ‌দে সদস্য র‌য়ে‌ছেন ডা: এস‌বি দাস, অঞ্জন দাস গুপ্ত, আব্দুর র‌হিম ও রাধাঁ কান্ত ঘোষ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments