ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এবং আনন্দ উৎসবের মধ্যদিয়ে মাদ্রিদ সহ স্পেনে ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
বাংলাদেশী অধ্যুষিত কাসিনো পার্কে দুটি জামাত অনুষ্ঠিত হয় |সকাল ৭:৩০ মিনিট এবং ৮:৪৫ মিনিটে | এ দুটি জামাতে প্রায় ৯ হাজার মুসল্লি মুসলি অংশ নেন । বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান ,আফ্রিকান আরবের বিভিন্ন দেশের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ঈদের নামাজে।
প্রথম জামাতে ইমামতি করেন ,শায়খ হাসান বিন আব্দুল্লাহ আর দ্বিতীয় জামাতে ইমাম ছিলেন আজমল হুসেন। বাঙ্গালী পাড়া হয়ে উঠেছিল হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত, এ যেন এক মিলনমেলা। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতায় পরিপূর্ন ছিল ঈদের দিনের আনন্দ আমেজ এবং উৎসবমুখর পরিবেশ।
প্রতিবারের মতো এবারও অনেক নারী মুসলিও অংশ নেন | বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে হেড অব চ্যান্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ নামাজে অংশ নেন | এ দিকে ভেন্টাস মসজিদে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার নামাজ আদায় করেন | স্পেনের মাদ্রিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এম-৩০ জামে মসজিদ. |
প্রকাশ্যে পশু কুরবানী করার অনুমতি না থাকলেও খামারে এবং গ্রোসারি শপ এ অর্ডার দিয়েও কুরবানী অংশ নিয়েছেন অনেকে |ক্যাসিনো পার্কে কমিউনিটি র শীর্ষ স্থানীয় সামাজিক ,রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতিবৃন্দ অংশগ্রহণ করেন |নামাজ শেষ আগত মুসল্লিদের শুভেচ্ছা বিনিময় করেন ,বায়তুল মুকাররম. মসজিদ এর সভাপতি খুরশেদ আলম মজুমদার ,কমিউনিটি ব্যক্তিত্ব আল মামুন , মাহ্বুবুরর রহমান ঝন্টু ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন ,সাধারণ সম্পাদক কামরুজ্জান সুন্দর ,দুলাল সাফা ,আনুল হুসেন ,রাসেল দেওয়ান ,আব্দুর রহমান ,সোহেল ভূঁইয়া ,এক্রামুজ্জামান কিরণ ,জাকিরুল ইসলাম জাকির ,আবু জাফর রাসেল ,শফিকুর রহমান ,রানা আবেদীন প্রমুখ |
