• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে- লাবু চৌধুরী!

জানু. 25, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:           ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ। সন্ধ্যার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার দৌহিত্র শাহবাব আকবর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইতালি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুররহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মামুদ, ফিরোজ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম ভৌমিক, ছাত্রলীগ নেতা কাজী শাওন, জুয়েল রানা, ওমর ফারুক, নামুল হোসেন, রুমন মিয়া প্রমূখ। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেআওয়ামী লীগ সরকার মাদক ও দুর্ণীতি বিরোধী সরকার। দলের ক্লান্তিলগ্নে ছাত্রলীগের ভুমিকা অপরিসীম। তাই সকল ছাত্রলীগের নেতাকর্মীকে মাদককের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মাদকমুক্ত সালথা উপজেলা গড়তে ছাত্রলীগকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই নগরকান্দা-সালথার মানুষের জন্য তার সারাটা জীবন নিরলসভাবে কাজ করেছেন। আমিও আমার মায়ের মতো সালথা-নগরকান্দার মানুষের জন্য কাজ করতে চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments