• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে সংসদ উপনেতার শোক

জানু. 2, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ছাত্র আন্দোলনসহ সব প্রগতিশীল আন্দোলনের সংগঠক, বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি আয়শা খানম-এর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ শনিবার (২ জানুয়ারি ২০২১) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments