
(ধামরাই-ঢাকা): ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে (সওজ) এর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নিরাপদ সড়ক চাই(নিসচা) ধামরাই উপজেলা ও সাভার থানা কমিটির সদস্যরা সড়কে শৃঙ্খলায়নে ব্যাপক ভূমিকা রেখেছে। গতকাল (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত উচ্ছেদ অভিযানে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সাভারের আমিন বাজার থেকে সাভার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাকা, আধা পাঁকা,বহুতল বিলিং সহ অবৈধ সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সকল কাজে যেন কোন প্রকার বাধাগ্রস্ত না হয় সে বিষয়কে লক্ষ্য রেখে যথেষ্ট পরিমান পুলিশ মুতায়েন ছিল। এ অভিযানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে সড়কে শৃঙ্খলায়নে কর্মরত ছিল সাভার থানা ও ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই(নিসচা) কমিটির সদস্যরা। শুধু তাই নয় উচ্ছেদ অভিযানে মানুষকে সচেতন করা জন্য মাইকিং করে প্রচারণা করে নিসচা কর্মীরা।
দুদিন ব্যাপি এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, সরকার সড়কে উন্নয়নের জন্য সারাদেশে এ অভিযান পরিচালনা করছে। তবে সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ এ সকল স্থানে উচ্ছেদ অভিযান গুলোতে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সদস্যরা সরকারি এমন উদ্যোগে ব্যাপক সহযোগিতা করে থাকেন এ জন্য আমি এই কমিটিকে এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব কে ধন্যবাদ জানাই তিনি দীর্ঘ একটি সময় ধরে সড়কে অনিয়ম ও সড়ক পরিবহণ আইন সহ সড়ক দূর্ঘটনা নিরসনে কাজ করে যাচ্ছে। ইলিয়াস কাঞ্চন সাহেবের ধারাবাহিকতা ছিল নিসচা কমিটির বিভিন্ন কার্যক্রম সমূহ। এ বিষয়ে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া বলেন, নিসচা সকল সময় জনগণের জন্য কাজ করে,সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করে থাকেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি নিসচার কর্মীরা সড়কে আছে, থাকবে।
