• মঙ্গল. মে ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ 26, 2019

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা এবং জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস।

অষ্ট্রিয়ায়  অবস্থানরত বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে মন্যবর রাষ্ট্রদূত মো: আবু জাফর ২৬ মার্চ মঙ্গলবার দিবসের প্রথমভাগে স্থনীয সময় সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন। জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় পতাকা  উত্তোলন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তারপর ভিয়েনার হউফসাইলস্থ বাংলাদেশ দূতালয়ে ‘মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম, অস্ট্রিয়া আওয়ামী  লীগ নেতা মোশারফ হোসেন আজাদ, বখতিয়ার রানা প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments