• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নভে. 23, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২, সালথা-নগরকান্দা আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির স্বামী মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুজিব নগর সরকারের প্লানিং সেলের সদস্য, বিশিষ্ট লেখক, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মরহুম গোলাম আকবর চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

সোমবার (২৩ নভেম্বার) সকালে রাজধানী ঢাকার বনানী কবরস্থানে মরহুম গোলাম আকবর চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুম গোলাম আকবর চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য কাজী শাহ্ জামান বাবুল, সংসদ উপনেতার ব্যাক্তিগত সহকারী আজাদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে সালথা-নগরকান্দার বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ইং সালের এই দিনে গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২৩ নভেম্বর ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments