• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনের ক্ষতিগ্রস্থ্য কর্মহীন শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান

এপ্রিল 10, 2020

ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনের ক্ষতিগ্রস্থ্য কর্মহীন শ্রমিকদের মাঝে নগদ অর্থ প্রদান,

বাদল হোসাইনঃ- ব্রুনাই বাংলাদেশ মান্যবর হাইকমিশনার এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেন সরকারী বরাদ্দ কৃত নগদ অর্থ দিয়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অধিক ক্ষতিগ্রস্থ্য ১৫০ জন শ্রমিকদের মাঝে নগদ মাথাপিছু $৫০ ডলার করে (১৫ দিনের খাবার খরচ বাবদ)মানবিক সহায়তা প্রদান করেন।আজ শুক্রবার ১০ই এপ্রিল সকালে নগদ অর্থ বিতরনী অনুষ্ঠান শুরু করেন।সেখানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু নাঈম( ইন্টারপ্রেটার), আব্দুল কায়েস (ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট) ও শাহ জাহান কবির ভূইয়া সহ বাংলাদেশ কমিনিটির অনেকেই।

বাংলাদেশ কমিনিটির মোঃ আবু নাঈম (ইন্টারপ্রেটার)এর সাথে মোবাইলে কথা বলে জানা যায়,কর্মহীন হয়ে পড়া, অধিক ক্ষতি গ্রস্থ্য, অসহায় শ্রমিকদের মাঝে মাথাপিছু $৫০ডলার করে ১৫০ জনের মাঝে ( সরকারী বরাদ্দ কৃত অর্থ) মানবিক সহায়তা প্রদান করেন। অনেক যাচাই বাঁচাই করে মোট ১হাজার জন শ্রমিককে তারা মানবিক সহায়তা প্রদান করবেন,পর্যায় ক্রমে।তিনি আরো বলেন মোট সরকারী বরাদ্দ কৃত অর্থ ২৫ লক্ষ টাকা।

ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনার এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেন সময় নিউস কে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ কৃত ২৫ লক্ষ টাকার প্যাকেজ হতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকা,কর্মহীন হয়ে পড়া,ব্রুনাই অবস্থানরত বাংলাদেশী ক্ষতি গ্রস্থ্য শ্রমিকদের ১৫দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু $৫০ ডলার করে ১৫০ জনের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্রুনাই অবস্থানরত বাংলাদেশী কোন শ্রমিক যেন খাদ্য সংকটে না পড়ে সেদিকে আমাদের নজর আছে।মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে আমরা লিষ্ট তৈরি করছি।পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত একার্য্যক্রম অব্যহত থাকবে বলেও তিনি জানান।
করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে হ্যান্ডগ্রভস, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রায় ২০০ জন শ্রমিককের মাঝে বিতরন করা হয়েছিল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments