• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে ১ করোনা রোগি শনাক্ত

এপ্রিল 17, 2020

আমীর চারু, বোয়ালমারী ( ফরিদপুর) থেকেঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার উমরনগর-চন্দনী গ্রামে শাহাবুদ্দিন (৪৭) নামে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। সে চন্দনী গ্রামের মৃত মাহাবুব হোসেন চান মিয়ার ছেলে। উপজেলা প্রশাসন রাতেই তার বাড়ি লকডাইন করেছে।

বেয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান -“শাহাবুদ্দিন চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করে। সরকারি ছুটি ঘোষণার পর চট্টগ্রাম থেকে ফিরে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গিগ্রামে শ্বশুর বাড়ি অবস্থান করে সে। ধারনা করা হচ্ছে সেখানেই করোনায় আক্রান্ত হয় সে। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে নিজবাড়ি চন্দনি এলে পরিবারের লেকজন তৎক্ষণাৎ তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৪ এপ্রিল ফরিদপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় ফমেক কর্তৃপক্ষ। ১৭ এপ্রিল শুক্রবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন অফিস করেনা পজিটিভ রোগি হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান-“রাতেই শাহাবুদ্দিনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন আগামীকাল তার পরিবার ও প্রতিবেশী এবং তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা পরীক্ষা করা হবে।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments