• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে গণমাধ্যম কর্মীদের সাথে লায়ন সাখাওয়াতের মতবিনিময়

জুন 9, 2023

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক নবচেতনা সম্পাদক লায়ন মো. সাখাওয়াত হোসেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

৯ জুন শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে এ মতবিনিময় করেন।

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে লায়ন সাখাওয়াত হোসেন বলেন, ‘ইতোপুর্বে ফরিদপুর-১ আসন থেকে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। এবারও আমি মনোনয়ন প্রত্যাশী। দলের জন্য আমি কাজ করে যাচ্ছি, গত ৬ বছর শারীরিক অসুস্থতার জন্য এলাকায় আসতে না পাড়লেও আমি সাধারণ মানুষের খোঁজ খবর রাখার চেষ্টা করেছি।
জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি আশাবাদী সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় উপহার দিবো। আর যদি আমি মনোনয়ন না পাই তবে যে মনোনয়ন পাবেন অতীতের মতো আমি তার জন্য কাজ করব।
আমি অনেকদিন ধরেই নিজ খরচে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুলের উন্নয়ন করেছি।মুক্তিযুদ্ধের সপক্ষে লেখার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার জন্য দৈনিক নবচেতনা নামে আমি একটি দৈনিক পত্রিকা প্রকাশ করে চলছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ময়না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আলহাজ্ব খসরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments