বাংলাদেশী ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে এর আয়োজনে বর্তমান করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে অনলাইনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ইমাম শেখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মাওলানা সালাউদ্দিন, মাওলানা রুহুল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন।
ইউকে এবং ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ যারা করোনাভাইরাস মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ লন্ডনে অবস্থিত বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
