
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
১০’ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে বিশ্বওলী খাজাবাবা শাহছুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুরের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি ফরিদপুর জেলা শাখার আয়োজনে জাকের পার্টি ফরিদপুর জেলা কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান,সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খানসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান যাদু মিয়া উপস্থিত জাকের পার্টির নেতৃবৃন্দসহ সকলকে হিজরি নববর্ষ ১৪৪২ এর শুভেচ্ছা জানান এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে কাজ করার আহ্বান জানান।
