• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পর্তুগীজ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’র আয়োজনে বার্ষিক বনভোজন

আগস্ট 31, 2021

ইউকে বসবাসরত পর্তুগীজ বাংলাদেশীদের প্রাণের সংগঠন পর্তুগীজ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন ২০২১। Walton on the Naze Beach প্রায় ৬০০/৭০০লোকের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় এবারের বনভোজন।

পুরুষ -মহিলা, বাচ্চাদের আকর্ষণীয় খেলা সহ বিভিন্ন ইভেন্টের সমন্বয়ে আয়োজনে ছিল উৎসব মূখর পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশে সকলেই ছিল আনন্দিত। পর্তগীজ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সভাপতি দেলোয়ার হোসেন আমজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম ফারুক পরিচালনায় বার্ষিক বনভোজন ২০২১ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব রাফিক উল্লাহ, উপদেষ্টা মো:ফিরোজ জামান, মহসিন হাবিব ভূইঁয়া, সংগঠনের সহ সভাপতি কাজী শাহিন, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলা সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন, আব্দুল হাওলাদার মজনু, কাজল আহমেদ, মুকিত নান্নু, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, পর্তুগাল বি এন পি সাধারণ সম্পাদক আবু ইউচুফ তালুকদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহান সোহাক, মাসুকুর রহমান মাসুক। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আফজল হোসেন, আবু তাহের চৌধুরী, মিজানুর রহমান খাঁন, শফিকুল ইসলাম, আব্দুল করিম মানিক, শামীম রেজা, মো:সেলিম, তানভীর রনি, আশিকুর রহমান, মামুন, সানি, খোকন এবং মো:আনসার আলীসহ আরোও অনেকে। আয়োজকরা বলেন, এই আনন্দের ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছরও পর্তুগীজ বাংলাদেশীদের নিয়ে আয়োজন করা হবে বৃহতাকারের মিলন মেলা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments