
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ৩’শ পরিবারের ১ মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন নাসাতুর ফাউন্ডেশন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নাসাতুর ফাউন্ডেশনের প্রধান সমন্বায়ক আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ জামান বাবুল। ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজার এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেন। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। এছাড়াও মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে লিফলেট বিতরন করেন।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন, নাসাতুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মামুদ মন্টু, উপদেষ্টা রায়হান উদ্দিন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, গোলাম রসুল বিপ্লব, গোলাম মওলা, আশরাফ আলী মিয়া, আরজু মিয়া প্রমূখ।
