• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় মুজিব শতবর্ষে ঘর পাচ্ছেন ১০৫ টি গৃহহীন ও ভুমিহীন পরিবার

জানু. 6, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় ১০৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণের কাজ পুরোদমে চলছে। গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে নগরকান্দা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহনির্মাণ কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, নগরকান্দা উপজেলায় ১০৫ টি ঘর বরাদ্দ পেয়েছি। নির্মাণ কাজ প্রায়ই শেষের দিকে। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় আমি নির্মাণকাজ তদারকি করছি। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে।

উল্লেখ্য, নগরকান্দায় সরকারি খাস জায়গায় ১০৫টি গৃহনির্মাণ প্রকল্পের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ভূমিহীন ও গৃহহীনেরা আবেদন করেন। এরই প্রেক্ষিতে আবেদনপত্র যাচাই-বাছাই করে উপকারভোগী নির্বাচন করে স্থানীয় প্রশাসন।

প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে ঐ জমির উপর ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব ঘরে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments