• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় নাসাতুর ফাউন্ডেশনের রাতের বেলায় খাদ্য সামগ্রী বিতরন।

এপ্রিল 25, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ৩’শ পরিবারের ১ মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন নাসাতুর ফাউন্ডেশন। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নাসাতুর ফাউন্ডেশনের প্রধান সমন্বায়ক আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ জামান বাবুল।

ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রাম এলাকায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ মন্টু।

তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের একমাত্র লক্ষ মানুষের সেবা করা। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। এছাড়াও মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে লিফলেট বিতরন করেন। নাসাতুর ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments