• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত দুই জনের করোনা শনাক্ত!

এপ্রিল 13, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এদের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে নেয়া হচ্ছে ।

করোনাভাইরাস পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির। এছাড়া ওই একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও পজেটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যাক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যাক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যাক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই দুইি ব্যাক্তির বাড়িতে এসে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যাক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লক ডাউন করে দেওয়া হবে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ঢাকা থেকে রিপোর্ট পাওয়ার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসনের টিম ওই দুই ব্যাক্তির বাড়িতে গিয়েছে। তারা দুজনই মোটামুটি সুস্থ আছে, তবে একজন অপেক্ষাকৃত অসুস্থ। অসুস্থ ব্যাক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং অপর জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আমরা খোজ খবর নিচ্ছি, যদি ওই ইউনিয়ন লকডাউন করলে সমাধান হয়, তাহলে ইউনিয়ন লকডাউন ঘোষনা করা হবে, অন্যথায় পুরো উপজেলাকে লক ডাউন ঘোষনা করবে জেলা প্রশাসন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments