• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দার ৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী ল্যাপটপ বিতরণ

মার্চ 11, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৭৪ টি ফ্রী ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুর ২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, আইরিন ইসলাম সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

১১ মার্চ ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments