• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সেপ্টে. 15, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বুলবুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরদার সাইফুজ্জামান বুলবুলের বিরুদ্ধে পুলিশের উপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিককে হুমকি, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমানে এলাকায় নিরীহ অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করা, জমি দখলসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, পুলিশের উপর হামলার পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।

১৫ সেপ্টেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments