• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন।

সেপ্টে. 8, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় রিয়াজ মুন্সি নামের এক যুবককে ইতালি নেবার কথা বলে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সালথার বল্লভদি ইউনিয়নের সাধারণ মানুষ।

রোববার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের গজারিয়া মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযুক্ত আদম ব্যবসায়ী আল-আমিন ও শাকিল খানকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য অভিযুক্ত আদম ব্যবসায়ীরা ইতালি নেওয়ার প্রলোভনে রিয়াজ মুন্সিকে লিবিয়া আটকে রেখে নৃশংস ভাবে হত্যা করে বলে অভিযোগ নিহতের পরিবারের।

৮ সেপ্টেম্বর ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments